সড়ক যন্ত্রণায় চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের থেকে শুরু করে গাড়ি চালকদের - The News Lion

সড়ক যন্ত্রণায় চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের থেকে শুরু করে গাড়ি চালকদের

 


দি নিউজ লায়নঃ কুলতলির জামতলা থেকে ক্যানিং হবির মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক পথের বেহাল অবস্থা।ফলে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের থেকে শুরু করে গাড়ি চালক সহ সাধারণ মানুষজনের।এদিকে বর্ষাকালের বৃষ্টিপাতের জন্য সড়ক পথের খালাখন্দে জল জমে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।এমনকি ক্ষুব্ধ যানবাহন চালকরা।সড়ক পথ খারাপ থাকার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির।আর এই সড়ক পথে খালাখন্দে গাড়ির চাকা পড়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।


এ বিষয়ে স্থানীয় মানুষজন থেকে শুরু করে গাড়ির চালকরা ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন এবারের বিধাসভা নির্বাচনের আগে থেকে জামতলা থেকে হবির মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক পথ খারাপ হয়ে পড়ে আছে।সরকারের কাছে আবেদন যাতে তাড়াতাড়ি সড়ক পথটি সংস্কার করা হোক।নাহলে স্থানীয় মানুষজন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.